হবে এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে

মুক্তিযোদ্ধা মোকতেল হোসেন মুক্তির একটি ব্লগ Ablog of freedom fighter Moktel Hossain Mukthi

Friday, September 25, 2015

৭১ এর লুটেরা কতিপয় মুক্তিযোদ্ধার নামও তালিকাভুক্ত !

come to mukthi and learn the truth
আমার চোখে দেখা যে সকল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের নামে ৭১ এ অস্ত্রের মূখে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ডাকাতি স্বরনাংকার লুণ্ঠন ও যুবতি মেয়েদের ধর্ষণ করেছিল; তারাই আজ মুক্তিযোদ্ধা সংসদের সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আর গোপালগঞ্জ মাদারীপুর কালকিনি রাজঐর শিবচরের সকল লোভী লুটেরা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়েছেন প্রখ্যাত হেমায়েত বাহিনীর প্রধান আমাদের হেমায়েত ভাই। প্রত্যেকের নিকট থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা গ্রহণ করে তিনি এ মহান কাজটি করেছেন। ধন্যবাদ বীর মুক্তিসেনা কমান্ডার হেমায়েত সাহেব কে।

Thursday, September 24, 2015

১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব ও অস্তিত্ব বিপর্যায়ের মহাকাল।

come to mukthi and learn the truth
১৫ই আগষ্ট ১৯৭৫ সাল।
“বাঙ্গালী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব বিপর্যায়ের মহাকাল”।
৭১ এ হেরেযাওয়া হিংস্র হায়েনা পশু পাকিস্তান আই এসআই ও স্বদেশী পা’চাটা নরপিশাচ সাম্প্রদায়িক মৌলবাদী ঘাতক দালাল আল বদরআল শামস আল রাজাকার কর্তৃক মধ্যযুগীয় বর্বর হত্যাকাণ্ডের নীল নক্সা বাস্তবায়নের তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটায় জাতিরজনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে।


পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভূট্টোর খায়েশ মিটাতে রাও ফরমান আলী ইয়াহিয়া আর টিক্কার নির্দেশে ৭১ এ যেমনবাঙ্গালী নিধনের গোলাবারুদ আর কামান গর্জে উঠেছিল; ঠিকএকই ধারায় স্বদেশী হায়েনা আর কিছুউচ্চাভিলাষী সেনা সদস্যের কামান বাঙ্গালী জাতিকে চিরতরে এতিম করে লাল সবুজের পতাকাকে করে যায় কলঙ্কিত- এইকালো রাত্রি ১৫ আগষ্ট, ১৯৭৫ এ।
শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি; হত্যা করেছে রাষ্ট্রের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মুলপবিত্র সাংবিধানিক কাঠামো আদর্শ ও নীতিকে।    
 তাতেও যদি ক্ষান্ত হত, দুঃখছিলনা। দুঃখ এখানেই যে মুজিব হত্যার বিচার করা যাবে না। পাকিস্তান আই এস আই’রইন্টেল্যাকচুয়াল/ পাকিস্তান সিকিউরিটি অফ ইনটেলিজেন্ট মেজর জিয়াকে বিলিয়ন বিলিয়ন ডলার উপঢৌকন দিয়ে “শেখমুজিব হত্যার বিচারকে রোহিত করার জন্য কালো আইন “ইনডেমনিটি” পাশকরান হয়” যাতে“বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার কখনোই কার্যকর না করা যায়” । অর্থাৎ “বাংলার মাটিতে যেনো শেখ মুজিবের নাম পুনরায় উন্থাপিত না হয়” ।
একটি পরিবার, একটিমন্ত্রী পরিষদ, একটিরাজনৈতিক দলের নীতিনির্ধারক, মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনী, মহানস্বাধীনতার সফল সংগঠক, জাতীয় ৪ নেতা, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, ভক্তঅনুসারী, স্থল, নৌ ও বিমান বাহিনীর জোয়ানদের হত্যাকারী পাপিষ্ঠের যথোপযুক্ত শাস্তির বিধানকে পকেটে রাখার মত দাম্ভিকতা দেখিয়ে, বিচার বিভাগীয় সকল স্বাধীনতা খর্ব করে স্বৈরাচারী খুনি ঘাতক সামান্য একজন মেজর হয়ে যায় “প্রধানসামরিক আইনপ্রশাসক  লেফটয়ান্যান্টজেনারেল জিয়াউররহমান।
কিন্তু বিধাতা বলে, আল্লাহ্‌ বলে, ভগবান বলে অথবা ঈশ্বর বলে তো একজনআছেন। যিনি জগতের শ্রেষ্ঠ বিচারক। মুজিব হত্যার বিচার হয়েছে এই বাংলার মাটিতেই। জিয়ার মৃত্যুর পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে মিথ্যে বানোয়াট ভুয়া মৃতদেহের নামে একটি শূন্য কফিন হেলিকপ্টারে বহে এনে গোটা বাঙ্গালী জাতিকে চরমভাবে প্রতারণা করা হয়।
জাতিরজনক বঙ্গবন্ধু হত্যার বিচার তাঁর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক বিচার ব্যবস্থা বিধি নিয়ম নীতি ও আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত করেছেন।
কিন্তু জিয়া হত্যার বিচার হল নাকেন? 
তাঁর বিধবা স্ত্রী মাননীয় বি এনপি’রচেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূখে জাতি কেন একবারও শূনতে পেলো না” জিয়াহত্যার বিচার চাই” ?? একথা আওয়ামী লীগ নেত্রী বিচক্ষক জননেত্রী শেখ হাসিনাও অনেক জনসভায় প্রশ্ন তুলেছেন”  জিয়া হত্যার বিচার হল নাকেন? জিয়াওতো বিতর্কিত হলেও একজন মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর প্রধান ছিলেন? ছিলেন অবৈধ হলেও দেশের রাষ্ট্রপতি??????  তাঁর হত্যার কেন বিচার হবে না? যারাআওয়ামী লীগ তথা স্বাধীনতার স্বপক্ষের বলে দাবী করেন, তারাসুদীর্ঘ ২১ টিবছর উন্মাদের মত রাজপথ কাপিয়ে দিয়ে গগনবিদারী চিৎকার করে বলেছে” মুজিব হত্যার বিচার চাই”। মহান আল্লাহ্‌ তা’ কবুল করেছেন। মুজিব হত্যার বিচার অসম্পূর্ণ হলেও ৬ জনেরফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
কিন্তু আমার যে বন্ধুরা বি এন পি’রএকান্ত নেতা কর্মী ভক্ত অনুসারী তাদের মুখেও কেন আমরা ঘুমের ঘোরে ভুল করেও শূনতে পেলাম না” আমরাজিয়া হত্যার বিচার চাই”?
এই জিয়া হত্যার বিচার না চাওয়া বরং ধামাচাপা দেবার রহস্যজনক “লীলাখেলা”রভেদ উন্মোচনে বিজ্ঞ ব্যর্থ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডঃ বদরুদ্দোজা চৌধুরীর ভূমিকা কি? তিনিতো জাতিকে সত্য ঘটনা খুলে বলতে পারেন? 
মোকতেল হোসেন মুক্তি সভাপতি, সময়৭১ সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশআওয়ামী তরুণ লীগ.প্রতিষ্ঠাতা সভাপতি মালদ্বীপ আওয়ামী লীগ


মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন? মোকতেল হোসেন মুক্তি

come to mukthi and learn the truth

মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন?



মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন?
বলা হয়ে থাকে সকল মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। তাহলেই সকল মুক্তিযোদ্ধারা জাতিগতভাবেই ভাই ভাই অর্থাৎ জাত ভাই বা যোদ্ধাভাই কারণ সকলের পদবী তারা মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ "বিচ্ছু"।

জাতি ধর্ম বর্ণ গোত্রের যদি বৈষম্য না থাকে তাহলে আমরা সকলেই মনুষ্যপ্রাণী। আমরা আল্লাহ্‌ তায়ালার সর্ব শ্রেষ্ট জীব (মানুষ-মান ও হুষ=)মানুষ।

মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ১৬ ব্যাটলিয়ান, এফ কোং অধ্যক্ষ মরহুম আব্দুর রাজ্জাক  

রক্ত মাংস জ্ঞান বুদ্ধি চৈতন্য উপলব্ধি অনুভূতি অতি তীক্ষ্ণ ও সূক্ষ্মভাবে স্নায়ুতন্ত্রের সাথে স্থাপন করেই আদিম রুপে একটি মাক্বলুকাত আল্লাহ্‌ সোবহানাল্লাহ তায়ালা সৃষ্টি করেছিলেন। বহু জ্ঞানী গুনি ঋষি দার্শনিক সাম্যবাদ মানবতাবাদের বহুবিধ তত্ত্ব, তথ্য ব্যাখ্যা হাজারো ভাবে প্রদান করেছেন। সকলের সকল গবেষণার মুল লক্ষ্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বিধাতাও মনুষ্যজাতির মধ্যে ভেদাভেদ রেখে সৃষ্টি করেন নি, তাই আমরা আশরাফুল মাক্বলুকাত অর্থাৎ আমরাই শ্রেষ্ঠ জীব ।

তো সে শ্রেষ্ট জীব মানব জাতিকে লক্ষ কোটি শ্রেণীতে আমরাই বিভক্ত করে সৃষ্টি করেছি নিম্নশ্রেণী, নিম্নবিত্ব, মধ্যশ্রেনী-মধ্যবিত্ব উঁচু শ্রেণী উচ্চবিত্ব। আমরাই সৃষ্টি করেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান। আমরাই ধনি গরীবের স্রষ্টা; আমরাই সমাজ ও সমাজপতি; আমরাই ধনি আমরাই গরীব আমরাই শ্রেনীবিভেদের কুঠার আঘাতে মানব সভ্যতাকে করেছি উঁচু নিচু ও মধ্যশ্রেণী বিন্যাস।

যখন রাজনৈতিক নেতাগণ অসহায় নিরীহ ঘর ছাড়া বাস্তহারা জীর্ণ শীর্ণ অথর্ব লাচারের নিকট ভোট ভিক্ষা চাইতে যান, তখন তারা ভুলে যান শ্রেনীবিভেদের অহমিকা ও অহংকারের কথা; তখন বস্তির দুর্গন্ধে তাদের নাগ কারণ ঐ জীর্ণ শীর্ণ অসহায় ব্যক্তিটির একটি মহা মূল্যবান ভোট তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সহায়তা করবে। সে কারণে অনেক লোভনীয় আশ্বাসের বানী শুনিয়ে ঐ অসহায় ব্যক্তিটিকে বেঁচে থাকার স্বপ্ন দেখান। ঠিক একই ভাবে অনেক রাষ্ট্র প্রধানগণই এই ৩ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকেও বহু আশ্বাসের বানী শুনিয়ে, মাথায় থ্রি নাট থ্রি বন্দুকের ছবিওয়ালা টুপি পড়িয়ে, এক বেলা বিরিয়ানি খাইয়ে ক্বোরবানীর গরু প্রদর্শনীর মত লঙ মার্চ করতে শের ই বাংলা নগর অথবা বিজয় স্বরনীতে নিয়ে প্রখর রৌদ্রতাপে মগজ ঝলসে দেন। ভূয়সী প্রশংসা করেন; সনদ বিতরণ করেন; স্বর্ণের নামে পিতলের স্ক্রেচ প্রদান করেন; দুই চার হাজার টাকাও দেয়া হয় মাঝে মধ্যে।
ধরে নিলাম ওরা চোর লুটেরা জ্ঞানহীন লোভী দুর্বৃত্ত! তাই মন্ত্রী সচিব থেকে শুরু করে আয়োজকের সবাই মুক্তিযোদ্ধা ও বিদেশী সকল মুক্তিযুদ্ধে সমর্থনকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্যে “সন্মান না” প্রদর্শনের নামে লুট পাট করেছে। স্বর্ণ দিয়ে স্ক্রেচ তৈরির নাম করে ৩ লক্ষ মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, জাতিরজনক এবং বিদেশী সমর্থক গোষ্ঠীর সকলকে অপমান ও কলুষিত করেছে। সে বিচার জাতি না হয় নাই চাইলো।

আমার এ লেখার প্রসঙ্গ তা’নয়। ক্যাপ্টেন তাজ কি করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কি করেছেন? আমি সেদিকে যাবো না। এমন কি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ সরল বুদ্ধিদীপ্ত গুণীজন “স্বাধীন বাংলা বেতার কাঁপানো”#চরমপত্রের” রচয়িতা এম আর আকতার মুকুল স্যারকে দিয়ে করানো মরহুম ব্রিগেডিয়ার আমিন উদ্দিন আহমেদ চৌধুরী, ভুয়া অধ্যক্ষ আহাদ চৌধুরী, বি এন পি’র রেদোয়ান আহমেদ বা বর্তমান হেলাল মোরশেদের কথাও বলতে যাবো না।
সব দুর্বৃত্তরাই এ ক্ষুদ্রভূমির সম্পদগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নানাবিধ প্রকল্পের নামে, উন্নয়নের নামে, রাজনীতির নামে, সংস্কারের নামে লুটে পুটে খেয়েছে। তাদের কথা লিখে আবার মামলা খেতে রাজি নই।
কিন্তু যে কথাটি বলতে চাই-সে কথাটি বলে কোন পণ্ডিতের অশ্রাব্য গালি খেতে হয় কেই জানে?  তবু বলতে হয়; বলতে হবে। না বললে যে আমার উপরই আমি অবিচার করবো।

সম্প্রতি সর্বজনবিদিত প্রকাশ্যে ধূমপানের কারণে বিতর্কিত বীর মুক্তিযোদ্ধা মাননীয় সাংসদ, সমাজকল্যাণমন্ত্রী মরহুম সইয়েদ মোহসীন আলী ও আমার ভারতে মুক্তিযোদ্ধা প্রশিক্ষন কালীন ডেপুটি কম্যান্ডার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুতে দেশের প্রধান দুই কর্ণধার কর্তৃক একজনকে মহাসন্মান আর একজনকে রাষ্ট্রীয় অমর্যাদার কারণে আমার বুকের ভিতর লুকিয়ে থাকা সকল হতাশা আজ আগ্নেয়গিরির অগ্নি স্ফুলিঙ্গের মতই জ্বলে উঠতে চাইছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কোন একজন ষ্টাফ এ শোকবানী গুলো প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে সংবাদ মাধ্যমে প্রেরণ করেন। অতি সামান্য কাজ। এ কাজটি করতে কারো অনুমোদনের দরকার হয় না।
যদি সমাজকল্যানমন্ত্রী মহোদয় মৃত্যুকালীন রাষ্ট্রীয় মর্যাদা পান, তাহলে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যার কেন পাবেন না? এক দেশ, একই মুক্তিযুদ্ধের নায়ক, একই যোদ্ধা, একদিনেই মৃত্যুবরন করলেন। মর্যাদার ক্ষেত্রে কেন দুই রকম? এ প্রশ্নের উত্তর কে দেবেন?
মুক্তিযোদ্ধা সংসদ কার জন্য? শুধুমাত্র এম পি মন্ত্রী আর জেনারেলদের জন্য?     

ভেবেছিলাম, জীবনে আর কারো বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কখনোই লেখা লেখি করবো না। কিন্তু পারলাম না চুপ থাকতে।

আপনারা বড় বড় জ্ঞানি উচ্চ শিক্ষিত কবি সাহিত্যিক অধ্যক্ষ অধ্যাপক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মোক্তার সবাই আমার চেয়ে অনেক ঢের বেশী বোঝেন। তাই আপনাদের হাতেই দেশ চলছে; উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। ধরে নিলাম এই এগিয়ে যাবার পিছনে-আমি হতভাগা মুক্তির বিন্দুমাত্র অবদান নেই। বুঝে নিলাম-আবারো আমি কঠোর সমালোচনার সম্মুখীন হব। তাতে এতটুকুন ভয় নেই আমার।

১৬ কোটী ১০ লক্ষ মানুষই মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টিতে সমান মর্যাদা সম্পন্ন। রাষ্ট্রীয় ক্ষমতাবলে একজন পিতা আর একজন মাতা।  
একজন মুক্তিযোদ্ধার মহা প্রয়াণে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোক বানী মিডিয়ায় প্রকাশ করা হয়; ঠিক পাশাপাশি আর একজন বীর মুক্তিযোদ্ধা উচ্চ শিখিত শিক্ষক মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একটি সংবাদও প্রচার করা হয় না ??????????????????

মুক্তিযোদ্ধা ও সমাজকল্যানমন্ত্রীর জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোকবানী প্রেরণ করা হয়;
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাষ্টার আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে সেটই হল না কেন? আমি জাতির কাছে জানতে চাই; মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির সংশ্লিষ্ট বিভাগের কাছে কৈফিয়ত চাই। জীবিত সকল মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিন।
এই বৈষম্যের কারণেই বাঙ্গালী জাতির প্রানের দাবী ১১ ও ৬ দফা জাতিরজনক বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত হয়েছিল। এই বৈষম্যের কারণেই পশ্চিমা হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধ করে মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল।
আমরা এই বৈষম্যের অবসান চাই।
সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়মর্যাদা সমানভাবে প্রদান না করা হলে ধরে নেবো স্বাধীনতার ফসল ৭০ দশকের মতই পশ্চিমাদের ঘরে ।     

কিসের নেশায় মুক্তিযুদ্ধে যাওয়া?

come to mukthi and learn the truth
এই যে মুক্তিযোদ্ধাদের দেখছেন, এদের মধ্যে অনেকেই বেচে নেই; কি লাভ হল তাদের যুদ্ধ করে? এরাও স্বাধীনতার স্বাদ পায়নি; এরাও আমার সাথে ৯ দিন পায় হেটে কোলকাতা গিয়েছিল মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে। কেন? কিসের নেশায়? কিসের আশায়? যে স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরকেও বিভাজনের শ্রেণীবিন্যাসে ক্ষত বিক্ষত করে; যে স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদেরকেও ধনী দরিদ্র্যের সারিতে দাড় করিয়ে বিচার করা হয়, সে স্বাধীনতাই কি জাতিরজনকের মূল লক্ষ্য ছিল? তাহলে জাতীয় সংবিধানে সাম্য ও সমাজতন্ত্রের পাতাটি কেটে ফেলা হয় না কেন?



" মাগো যদি আমি ফিরে না আসি, তুমি কাঁদবে না, তোমার আরো ৫টি সন্তান বেচে থাকবে, তাদের মাঝেই তুমি আমাকে খুঁজবে। আর যদি ফিরে আসি তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয়ের পতাকা নিয়েই ফিরবো। তুমি দোয়া কর" কথাগুলো আমার মাকে বলেছিলাম ১৯৭১ এর জুন মাসে যেদিন বন্ধুদের সাথে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য ভারত রওয়ানা দিয়েছিলাম। কেন গিয়েছিলাম? কিসের নেশা কিসের লোভ মোহ আমাকে সাজানো সোনার সংসারের সব চেয়ে আদরের ছোট ছেলে আমি যুদ্ধে গিয়েছিলাম? বাঙ্গালী জাতির স্বাধিকারের জন্য? স্বাধীনতার জন্য? কিসের স্বাধীনতা? দুর্নীতি স্বজনপ্রীতি লুণ্ঠন খুন ধর্ষণ অবিচার অনাচার নিপীড়ন নির্যাতন অহবেলা অবজ্ঞা তিরস্কার আর এই বৃদ্ধ বয়সে প্রবাসে মানবেতর জীবন যাপনের জন্য স্বাধীনতা? দেশ স্বাধীনতা পেলো। সাড়ে সাত কোটি বাঙ্গালী পশ্চিমা হায়েনার শৃঙ্খল থেকে মুক্তি পেলো। আমি পেলাম নির্বাসন দণ্ড।

আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে।

come to mukthi and learn the truth

আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে।

আওয়ামি লিগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার বাংগালী জাতির ভাগ্যোন্নোয়নে বিগত সকল সরকারের চেয়ে ঢের সফলতা অরজন করলেও দুটি ক্ষেত্রে আজো চরম ব্যর্থতা রয়েছে। আওয়ামি লিগের শীর্ষ নীতি নির্ধারকগণ ক্ষমতার মোহনীয় পদে আসীন থাকার কারনে এ দূটি বিষয় নিয়ে দলের ভবিষত ভরাডুবির আশংকাকে এড়িয়ে যেতে চাইলেও জননেত্রী শেখ হাসিনা মর্মে মর্মে অনুভব করেন। কারন তিনি অতীতের নীতি নির্ধারকদের মনগড়া ভুল নীতিমালাসমূহের ভয়াবহ পরিনতি সচক্ষে দেখেছেন। তারই পিতা জাতিরজনক বংগবন্ধুর উপর চাপিয়ে দেয়া রাষ্ট্রীয় ও দলীয় ভবিষত পরিকল্পনায় অনভিজ্ঞতার সুষ্পষ্ট যে ফলাফল হতে পারে তাই হয়েছে। মাসুল দিয়েছেন। হারিয়েছেন। মা বাবা ভাই আত্তীয় পরিজন।  
ডিজিটাল বাংলাদেশ রুপকল্প ২০২১ গড়ার ক্ষেত্রে যেখানে সফলতা আসার কথা ৬০% ভাগ, সেখানে ৪০% ভাগ সফলতালাভ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ১৯৭৫ থেকে ১৯৯৬ এই সুদীর্ঘ সময়ে জামাত বি এন পি তথা স্বাধীনতা বিরোধীশক্তি ওদের নিজস্বার্থ রক্ষার্থে আওয়ামী বিধংসী কামানের মত জনবল পুনর্বাসন ও ক্ষমতায়ন এমনভাবেই করে গেছে যে শেখ হাসিনার জীবদ্দ্বশায় পাকিস্তান আই এস আই'র পদলেহী শুকরের প্রজনন খামারবাড়ীতে পরিনত করা এ বিশালাকায় সুদূরবিস্তৃত জঞ্জাল ছাপ করতে জননেত্রীকে আর একবার জন্ম নিতে হবে; এ অনিচ্ছাকৃত ব্যর্থতাকে আমি ১০০% ভাগ সফলতালাভ কি করে বলি? যারা তেল আর ঘি মাখেন, তারা মাখুন। আওয়ামী লীগের প্রশংসায় গলা ফাটিয়ে ফেলুন; এ দেশের মহান মুক্তিযুদ্ধে সাড়ে সাত কোটি মানুষের প্রাণের দাবী স্বাধীনতায় নেত্রিত্ব দিয়েছে আওয়ামী লীগ, রক্ষা করবে কি জামাত ই ইসলাম আর কগালেদা ফালু? তাতো নয়। আমার মাথার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার সহায় সম্বল সোনা গহনা আমাকেই যত্ন ও সংরক্ষন করতে হবে। যদি না পারি তবে ব্যর্থতার গ্লানি আমাকেই কুড়ে কুড়ে খাবে। মানুষ প্রতিবেশী বন্ধু বান্ধব আমার ব্যর্থতার জন্য আমাকেই গাল মন্দ করবে। কাজেই, আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে। সুতরাং জঞ্জাল ছাপ তথা যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগকেই করতে হবে, পাছে আরো বড় ধরনের ঝড় ঝঞ্জা ভয়ংকরতম প্রলয়কাল বাংগালী জাতির জীবনে না আসে। এ বিচার প্রক্রিয়াদির গতি আর দ্রুত হওয়া উচিত ছিল। ওদের আইনানুযায়ী পাপের শাস্তি পেতেই হবে। নইলে ৪৫ বছর বয়সের শুকরের ঘরে আরো শুকর জন্ম নেবে আর বাধার স্রিষ্টি করবে সকল উন্নয়নের।

মুক্তিযোদ্ধা মোকতেল হোসেন মুক্তি
সভাপতি সময়৭১
প্রতিষ্ঠাতা সভাপতি
মালদ্বীপ আওয়ামী লীগ
সহ সভাপতিআওয়ামী তরুন লীগকেন্দ্রীয় কমিটি